Wednesday, July 22, 2026
Wednesday, July 22, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় স্কুলের গেট ওপরে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত, গুরুতর ২ শিক্ষার্থী।

ডিমলায় স্কুলের গেট ওপরে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত, গুরুতর ২ শিক্ষার্থী।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে স্কুলের একটি লোহার গেট মাথার ওপর ভেঙে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। ২১শে জুলাই মঙ্গলবার ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

এদের মধ্যে ২ জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীরা দ্রুত তাদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ বা বের হওয়ার সময় হঠাৎ লোহার গেটটি ভেঙে পড়ে। এতে গেটের নিচে চাপা পড়ে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা যায়।

স্কুলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীরা ও অভিভাবকরা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই গেটটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, তাহলে ঝুঁকিপূর্ণ গেটটি কেন আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। কার দায়িত্বের অবহেলায় কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জীবন আজ মৃত্যুর মুখে। তারা আরো বলেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন কোনো কোমলমতি শিক্ষার্থীকে এমন অবহেলার শিকার হতে না হয়। এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ গেটটি ভেঙে পড়ায় নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মনীষা নামে আরেক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা। এবং আহত শিক্ষার্থীদের জন্য মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন অভিভাবক ও এলাকাবাসীসহ স্কুলের শিক্ষক, সহপাঠীরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: