
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলার গায়াবাড়ী পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের জন্য নিম্নোক্ত পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
২২ আগস্ট শনিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটি ও পশ্চিম খড়িবাড়ি মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর জনাব আলহাজ্ব আবু ইসহাক সাহেব ও সাধারণ সম্পাদক জনাব হাকিম খন্দকারের স্বাক্ষরে
এক প্রজ্ঞাপনে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. ইমাম (১ জন),
২. খাদেম (১ জন)
যোগ্যতা (ইমাম): দাওরায়ে হাদিস/ফাজিল/কামিল/স্নাতকোত্তর (আরবি) এবং মানসম্মত তিলাওয়াতকারী হতে হবে। অন্যকোনো জামে মসজিদে ইমাম হিসেবে সর্বনিম্ন ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্যতা (খাদেম): পরিচ্ছন্নতা ও সেবা মূলক কাজে সক্ষম, দায়িত্বশীল এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে। বয়স: ইমাম পদে ২৭/০৮/২০২৬ পর্যন্ত ৩০-৫০ বছর। খাদেম পদে শিথিলযোগ্য। হাদিয়া/সম্মানী: আলোচনা সাপেক্ষে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনকারীর জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি/নাগরিকত্ব সনদ এবং ২ কপি রঙিন ছবি। আবেদন ফি: ইমাম পদে ৩০০ টাকা এবং খাদেম পদে ১০০ টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের শেষ তারিখ: ২৭/০৮/২০২৬ ইং তারিখের মধ্যে মোবাইল নম্বরসহ স্বহস্তে লিখিত দরখাস্ত সরাসরি সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পৌঁছাতে হবে। পরীক্ষার তারিখ ও স্থান: ২৮/০৮/২০২৬ ইং (শুক্রবার) সকাল ১০:০০ টা, অত্র মসজিদ প্রাঙ্গণে।
যোগাযোগ: সাধারণ সম্পাদক/সভাপতি, পশ্চিম খড়িবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, ডিমলা, নীলফামারী। মোবাইল: ০১৭২৯৫৬৫৪৮৫, ০১৭২১৯০৮০৩৩



