
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংক নীলফামারীর ডিমলা শাখার স্বত্বাধিকারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো: গোলাম রব্বানী প্রধান পশ্চিম ছাতনাই ইউনিয়ন থেকে প্রোগ্রাম করে মোটর সাইকেলে ডিমলায় আসার সময় সড়ক দুর্ঘটনায় আ’হ’ত হয়েছে ওনার উন্নত চিকিৎসার জন্য বর্তমানে রংপুরে নেওয়া হয়েছে।
তাঁর দ্রুত সুস্থতা কামনার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী এবং নীলফামারীসহ ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


