Monday, November 2, 2026
Monday, November 2, 2026
Homeআইন আদালতডিমলার শুঠিবাড়িতে ১৬০ কেজি পচা চিংড়ি মাছ আটক, ইউএনও'র নির্দেশে মাছ বিনষ্ট।

ডিমলার শুঠিবাড়িতে ১৬০ কেজি পচা চিংড়ি মাছ আটক, ইউএনও’র নির্দেশে মাছ বিনষ্ট।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় পচে দুর্গন্ধ ছড়ানো ১৬০ কেজি চিংড়ি মাছ জব্দের পর বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় ঢাকা থেকে নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের মাছের ক্যারেটে এসব চিংড়ি গয়াবাড়ীর শুঠিবাড়ি বাজারে আনা হয়। খাওয়ার অনুপযোগী মাছগুলো স্থানীয় লোকজন আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরিদর্শন করে বিনষ্টের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়িতে ইউএনও মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে। এ সময় ডিমলা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঢাকা-শুঠিবাড়ি রুটের একটি নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের মাছের ক্যারেটে ১৬০ কেজি চিংড়ি মাছ শুঠিবাড়ি বাজারের ঢাকা স্ট্যান্ডে আনা হয়। মাছগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এমন অবস্থায় স্থানীয়রা মাছগুলো আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। পরে (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং মাছগুলো পরিদর্শন করে মাছ খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাছগুলো বিনষ্ট করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। জব্দ করা মাছগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়।

এ বিষয়ে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায়, ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: