Friday, July 24, 2026
Friday, July 24, 2026
Homeরাজনীতিডিমলা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি'র মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান বাবু।

ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী সাইদুজ্জামান বাবু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

ডিমলা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলার ডিমলা উপজেলা চেয়ারম্যান পদে জননেতা মো. সাইদুজ্জামান বাবুকে এনসিপি-র প্রার্থী হিসেবে দেখতে চায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সৎ, সাহসী ও জনবান্ধব তরুণ নেতা হিসেবে তিনি ইতোমধ্যেই জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জুলাই অভ্যুত্থানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর দৃঢ় অবস্থান সত্যিই প্রশংসনীয়।

জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করছেন এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমাজ গড়ার জন্য কাজ করছেন। ডিমলার জনগণ বিশ্বাস করে যে, সুযোগ পেলে তিনি সততা, মানবতা এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবকদের সঠিক পথ দেখাতে এবং সামাজিক উন্নয়নে ‘জাতীয় যুবশক্তির’ ভূমিকা আরও শক্তিশালী করতে তিনি একটি প্রধান ভূমিকা পালন করবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: