Saturday, September 12, 2026
Saturday, September 12, 2026
Homeআইন আদালতডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আব্দুল করিম (২৯) কে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

শনিবার ১২ (সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার আমতলী মসজিদ এলাকার ভূমিহীন পাড়ায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এক পেজ বিজ্ঞপ্তিতে বিজিবি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় সাত শো গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানকারী একটি দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে (বিজিবি)।

গ্রেফতারকৃত আব্দুল করিম ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বিজিবির দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। বিজিবি জানায় গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ, পরিবহন ও বিস্তার প্রতিরোধে সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: