Monday, August 17, 2026
Monday, August 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনডোমারে গরুবোঝাই নসিমনের ধাক্কায় ডিমলার শাহজাহান নিহত।

ডোমারে গরুবোঝাই নসিমনের ধাক্কায় ডিমলার শাহজাহান নিহত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডোমারে গরুবোঝাই নসিমনের ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার তিনবট এলাকায় ডোমার-জলঢাকা আন্তঃউপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলার পাঙ্গা-রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। তিনবট এলাকায় নসিমনটির ধাক্কায় শাহজাহানসহ তিনজন আহত হন। গুরুতর আহত শাহজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য তিনজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অপর তিনজনের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনবট এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহজাহান নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: