Wednesday, September 9, 2026
Wednesday, September 9, 2026
Homeরাজনীতিতৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত।

তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক, তৈমুর হোসেন খান বিপুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সহকারি একান্ত সচিব নিযুক্ত হয়েছেন।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
তৈমুর হোসেন খান বিপুল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকার খানা এলাকার বাসিন্দা । ফেঞ্চুগঞ্জের কাশেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ এ অধ্যয়নকালীন সময় থেকে তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। পর্যায়ক্রমে সিলেটে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে ওঠে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের যে কোন ন্যায্য দাবি আদায়ে জাতীয়তাবাদী আন্দোলনের রাজপথে নেতৃত্ব দিয়েছেন।
তৈমুর হোসেন খান একজন সুবক্তা। রাজনৈতিক সভা সমাবেশে তার অনলর্বশী বক্তৃতা সবার মনোযোগ আকর্ষণ করত।

দীর্ঘদিন থেকে তৈমুর হোসেন খান বিপুল রাজধানী ঢাকায় বসবাস করে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা হামলার শিকার হয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: