
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক এমপি ও নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র ছেলে ও পুত্রবধূকে নিয়ে তার গ্রামের বাড়িতে আসেন। দাদুর বাড়িতে এসে ভালবাসা আর অভ্যর্থনায় সিক্ত হলেন নব দম্পতি ছেলে শামিন এবং নববধু ফারিজা।
ঈদ পরবর্তী তাদের নিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সহধর্মণি তামান্না ইসলাম তার গ্রামের বাড়িতে আসলে নানা আয়োজনে তাদের বরন করে নেন পরিবারের লোকজন এবং এলাকাবাসী। ভালবাসা আর অভ্যর্থনায় সিক্ত হন নব দম্পতি। (৩১ মে রোববার) ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের একমাত্র ছেলে শামিন ও পুত্রবধু ফারিজাকে নিয়ে তিনি তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের চৌধুরী পাড়ায় আসেন। এ সময় ডিমলা উপজেলার বিএনপির পক্ষ থেকে নব দম্পতি ছেলে শামিন এবং নববধু ফারিজা ফুলেল শুভেচ্ছা জানায় নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, ও ডিমলা উপজেলা বিএনপির নেতা আরিফ উল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম। চৌধুরী পরিবারের নববধু আসার পর ডোমার এবং ডিমলা উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ নব দম্পতি ছেলে শামিন এবং নববধু ফারিজা কে ফুলেল শুভেচ্ছা জানায়।
নববধূকে বরন করে নিতে কোন কিছুরই কমতি ছিল না। রীতিমতো বরন ডালা সাজিয়ে ফিতা কেটে ফুলের পাপড়ি ছিটিয়ে মিষ্টি ও শরবত খাইয়ে নজরানা আদায় করে বাড়িতে প্রবেশ করানো হয় নববধূকে। এরপর একে একে ফুলের তোড়া, ফুলের মালা ও উপটৌকন দিয়ে নব দম্পতিকে শুভেচ্ছা জানান নেতা কর্মী এবং এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা।জানা যায়, ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার পরিবারের সাথে প্রবাসে বড় হন। ১৯৯৪ সালে তিনি দেশে এসে খালা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালে জিয়ার আহবানে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। পরে দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ২০২৪এর ৫ আগস্ট ফ্যাসিস্টের পতন হলে তিনি দেশে ফিরে আসেন।
সম্প্রতি তার একমাত্র ছেলের বিয়ে হয় বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হয় ঢাকায়। এই প্রথম ছেলে এবং পুত্রবধূকে সাথে নিয়ে তিনি তার নিজ বাড়ি গোমনাতীতে আসেন। এর আগে বিএনপির নেতাকর্মীরা সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানায় নব দম্পতিকে। পরে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ নব দম্পতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় এবং নীলফামারী জেলা পরিষদ কর্তৃক শিক্ষাবৃত্তির চেক বিতরণ , হুইলচেয়ার বিতরণ, বাই সাইকেল বিতরণ, খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক এমপি জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।


