
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । হযরত ইব্রাহিম (আ:)-এর আত্মত্যাগের মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের অন্যতম হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
বৃহস্পতিবার ২৮ মে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, জনাব আলহাজ্ব আবু ইসাহাক সাহেব এর সভাপতিত্বে মসজিদ কমিটির সকল সদস্যের উপস্থিতিতে (২৬ মে মঙ্গলবার) পবিত্র ঈদুল আযহার জামাত নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ২৮ মে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে। তবে পবিত্র ঈদুল আযহার দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে পবিত্র ঈদুল আযহার জামাত পশ্চিম খড়িবাড়ি কেন্দ্রীয় বড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটি কেন্দ্রীয় ঈদগা জামাতের মাঠ প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করেছে। ঈদুল আযহার নামাজের জামাতটির ইমামতি করবেন ইমাম মাওলানা মো: আবেদ আলী। এবং মসজিদটির মধ্যে বর্তমানে মোকাব্বিরের দায়িত্ব পালন করছেন মোয়াজ্জিন হাফেজ মো: জামাল উদ্দিন।
জানা যায়, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সবচেয়ে বড় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় পশ্চিম খড়িবাড়ি ২ নাম্বার ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগা মাঠে, সেখানে ৭০০ থেকে ৮০০ ঘরের ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত একসঙ্গে আদায় করেন। এছাড়া পশ্চিম খড়িবাড়ি মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার রংপুর, জনাব আলহাজ্ব আবু ইসহাক সাহেব পশ্চিম খড়িবাড়ি সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া ও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।



