Thursday, April 30, 2026
Thursday, April 30, 2026
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল।

প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল।

আগামী ২ মে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে সিলেট মহানগর বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। নগরীর রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের রায় নিয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর আগামী ২ মে প্রথমবারের মতো সিলেটে আসছেন। দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য খুবই গুরুত্বপর্ণ। এই সফরকে ঘিরে সিলেটের মানুষের মধ্যে নতুন আশার জন্ম হয়েছে। এ সফরের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার পর সিলেটবাসীর জন্য নতুন দিগন্তের সূচনা করবে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণে যেভাবে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছেন। ক্ষমতায় এসে তারেক রহমান জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। তাঁর নেতৃত্বেই দীর্ঘদিনের জঞ্জাল কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধি ও প্রগতির দিকে। প্রিয় এই নেতার হাত ধরে সিলেটবাসীর প্রতি দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রতিটি জাতীয়তাবাদী নেতাকর্মী প্রস্তুত। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ডা. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, এটিএম ফয়েজ, শহীদ আহমদ, হুমায়ুন কবির শাহীন প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: