Friday, September 11, 2026
Friday, September 11, 2026
Homeবিশেষ প্রতিবেদনফেঞ্চুগন্জের ঘিলাছড়ায় এমপি ও বিএনপির নাম ব্যাবহার করে সন্ত্রাসী কায়দায় বাড়ি দখলের...

ফেঞ্চুগন্জের ঘিলাছড়ায় এমপি ও বিএনপির নাম ব্যাবহার করে সন্ত্রাসী কায়দায় বাড়ি দখলের চেষ্টা। তোলপাড়।

ফেঞ্চুগন্জের ঘিলাছড়ায় এমপি ও বিএনপির নাম ব্যাবহার করে সন্ত্রাসী কায়দায় অবৈধ ভাবে একটি বাড়ি দখলের চেষ্টা করছে একটি গ্রুপ। মামলা আদালতে চলমান থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক দখল নিতে চায়।

বাদেদেউলি লামারগাওয়ে পৈত্রিক বসতবাড়িতে বসবাস করে আসা আব্দুর রাজ্জাক, রুফা মিয়া৷ আব্দুস সুবহান, পিয়ারা খানম, হুশিয়ারা বেগম, আছমা বেগম, নাজমিন সুলতানা, জুবায়ের আহমদ, ইকনাল, কামরুলদের বাড়ি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন প্রতিবেশী মিসবাহ উদ্দিন মোস্তফা ও তার ছেলে সুহেল এবং তার সাঙ্গপাঙ্গরা

তারা এমপি, বিএনপির নাম ব্যাবহার করে গতকাল ও হুমকি দিয়েছে, হামলা ও দখলের চেষ্টা করেছে । গত আগষ্টে হামলা চালিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে গত মাসের ১১ তারিখ সাদিকা সুলতানা বাদী হয়ে ফেঞ্চুগন্জ থানায় প্রতিবেশি হামলাকারী মিসবাহ উদ্দিন মোস্তফা ও তার ছেলে সুহেলের নাম উল্লেখ করে মামলা করেছিলেন।

বাড়ির এই জায়েগার একটি মামলা সিভিল জজ আদালত ফেঞ্চুগন্জ সিলেটে চলমান। মোকদ্দমা নং ২৯/২০২৬.

আদালতে চলমান এই মামলা অবজ্ঞা করে জোরপূর্বক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশি গ্রুপটি। তারা একেক সময় একেক জনের নাম ব্যাবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা এমপির নাম, বিএনপির নাম অপব্যবহার করে শক্তি প্রদর্শন করছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতে শফি, সত্ব মামল চলমান থাকাকালে পুলিশের কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেয়ার কোন সুযোগ নেই। শুক্রবার পরে থানা পুলিশের সাথে যোগাযোগ করে বিস্তারিত বলতে পারব।

জেলা বিএনপির দায়িত্বশীল সুত্র জানান, হামলা দখল চেষ্টার সাথে বিএনপির কোন সম্পৃক্ততার প্রশ্নই উঠেনা। এ বিষয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কঠোর হুশিয়ারি নির্দেশনা রয়েছে। কার ও কোন প্রকার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যাবস্হা নেয়া হবে। আদালতে চলমান কোন শফি বা সত্ব মামলার ক্ষেত্রে ত আদালতেই সুরাহা দিবেন। এমপির নাম হয়ত এরা অপব্যবহার করছে, অথবা আদালতে মামলাটি চলমান তা হয়ত এমপিকে বলেনি, বা ফায়দা হাসিলের জন্য বিএনপির নাম ব্যাবহার করছে।

ভোক্তভূগী, হামলার শিকার পরিবার, মামলার বাদী বলেন, এজন্য কি আমরা বিএনপিকে ভোট দিয়েছি, এমপি বানিয়েছি, ইকবাল নামের কে আসেন, আরো দল বেধে আসেন, সন্ত্রাসী কায়দায় আসেন, প্রভাব খাটিয়ে পুলিশ নিয়ে আসেন। এগুলো কি এমপি সাহেব দেখবেন না। তার নাম কেন কারা কোন মতলবে ব্যাবহার করছে। যন্ত্রনা বাড়তে থাকলে আমরা সংবাদ সম্মেলন করব, নিরাপত্তা চেয়ে জিডি করেছি। পত্র পত্রিকায় কপি দিয়েছি। আদালতে আবার যাব।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: