Monday, July 27, 2026
Monday, July 27, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ।

বোয়ালমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কামারগ্রামস্থ ব্র্যাক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ফরিদপুর জেলা ডিভিশনাল সেক্টরস স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস, এরিয়া ম্যানেজার (দাবি) বিজিৎ কুমার সাহা এবং এরিয়া ম্যানেজার (প্রগতি) আশরাফুল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাঁস পালন স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায় এটি গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত প্রান্তিক খামারিদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এ সময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: