Friday, June 12, 2026
Friday, June 12, 2026
Homeখেলাবোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন।

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন।

মুকুল কুমার বসু বোয়ালমারী প্রতিনিধি :

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক ও তামাক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দীপু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন প্রমুখ। ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, “গাঁজা, ইয়াবা খেয়ে জীবনটা ধ্বংস করার মানে হয় না। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন যা করছেন তা যথেষ্ট নয়। যুবসমাজকে বাঁচাতে হবে। এজন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলা ভেদাভেদ ভুলাতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রীর বাবা-মা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছেন। তাদের সুযোগ্য সন্তানও (বর্তমান প্রধানমন্ত্রী) দক্ষ মানুষ গড়ার চেষ্টা করছেন। তিনি ব্যর্থ হলে মানুষের আর স্বপ্ন থাকবে না। সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “পুলিশ, ইউএনও একা নন, ওনাদের সাথে জনগণ আছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করলে মাদকসেবীদের কেউ বাঁচাতে পারবে না।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: