Saturday, May 23, 2026
Saturday, May 23, 2026
Homeআইন আদালতমাদকবিরোধী অভিযানে ডিমলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

মাদকবিরোধী অভিযানে ডিমলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২০ মে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া বাজার সংলগ্ন ডালিয়া ক্যানেলের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুর গ্রামের বাসিন্দা মো. আজিজুল ইসলাম (৪০)কে আটক করা হয়। পুলিশ জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের বুক পকেটে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

ডিবি পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ ঘটনায় ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে যে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: