Monday, July 6, 2026
Monday, July 6, 2026
Homeআইন আদালতমাদকমুক্ত সমাজ গঠনে ডিমলায় মাদকবিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা।

মাদকমুক্ত সমাজ গঠনে ডিমলায় মাদকবিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সমাজ থেকে মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ, সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে একতা বাজারে যুবসমাজ কতৃক আয়োজিত, একতা বাজার স্কুল মাঠে ডিমলা থানা পুলিশের মাদকবিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ জনাব শওকত আলী সরকার ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক টেপাখড়িবাড়ি ইউনিয়নের বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, সমাজের সর্বস্তরের সচেতন নাগরিকগণ, সুধীজন, যুবসমাজ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডিমলা থানার অফিসার ইনচার্জ জনাব শওকত আলী সরকার বলেন, মাদক জুয়া মুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে তবেই একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব এবং মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে অভিযান যেমন চলবে, তেমনি সচেতনতা ও সামাজিক প্রতিরোধও আরও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। পুলিশ, জনতা, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরা একসাথে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব ও বাংলাদেশ পুলিশের অবস্থান মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ আপসহীন ডিমলা থানার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে। কোনো মাদক কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না।

এ সময় সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডিমলা থানাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিমলা থানাকে একটি মাদকমুক্ত মডেল থানা হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: