
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মাদক, জুয়া, সন্ত্রাস মুক্ত, ডিমলা উপজেলার একটি সুন্দর স্মার্ট আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে নীলফামারী -১ ডোমার ডিমলা আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে কাকড়া বাজার যুবসমাজের আয়োজনে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডিমলা গড়ি এই স্লোগানে মাদক বিরোধী একরামুল হক চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ ‘এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর সভাপতিত্বে, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান উদ্বোধনী খেলার বক্তা হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, এবং উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
২৭ জুলাই বিকেলে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কাকড়া বাজার হাই স্কুল মাঠে মাদক বিরোধী একরামুল হক চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী খেলায় যে ২টি দল অংশগ্রহণ করে টু স্টার বোদা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম নর্দান স্টার এফসি, রংপুর ফুটবল একাডেমি।
উক্ত ফুটবল খেলার আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নাই, সমাজ থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানায় বক্তারা।



