Tuesday, June 9, 2026
Tuesday, June 9, 2026
Homeখেলামাদক সমাজের বড় ব্যাধি মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সুস্থ জীবন গড়ি,...

মাদক সমাজের বড় ব্যাধি মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সুস্থ জীবন গড়ি, রব্বানী প্রধান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মাদক সমাজের বড় ব্যাধি মাদক থেকে দূরে থাকতে খেলাধুলায় সুস্থ জীবন গড়ে তুলি এই স্লোগানে সোমবার ৮ জুন, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ঝুনাগাছ চাপানী উত্তর সোনাখুলী মিলনপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলার অনুষ্ঠানে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ছাত্রদলের সভাপতি লিমন, গণঅধিকার পরিষদের সভাপতি মাসুদ রানা, রেজাউল ইসলামসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় গোলাম রব্বানী প্রধান, যুবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মাদক দেশ ও সমাজের সবচেয়ে বড় ব্যাধি, তাই মাদক থেকে দূরে থাকতে খেলাধুলা, সংস্কৃতি, বিনোদন ও সুস্থ জীবন গড়ে তোলার যুবকদের প্রয়োজন এবং যুব সমাজদের সুন্দর আয়োজনে ইতিবাচক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আরও বলেন, আমাদের ছোট ভাইদের উদ্যোগটি প্রশংসনীয় এ ধরনের অনুষ্ঠান আরও ছড়িয়ে পড়ুক। খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং দেশের কল্যাণে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রধান অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ফাইনাল খেলায় মিলন ছাত্র স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সতুনামা ছাত্র স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক, স্থানীয় সচেতন ব্যক্তিসহ ও স্থানীয় যুবকদের উপস্থিতিতে
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে রানার্সআপ ও পুরস্কার বিতরণ দিয়ে খেলার অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: