
৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডবাসীর সংবর্ধনা প্রদান।
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেছেন, সিলেট মহানগর যুবদলের দায়িত্ব তরুণ ও জনপ্রিয় নেতা মির্জা মোঃ সম্রাট হোসেনের হাতে ন্যস্ত হওয়ায় সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁর নেতৃত্বে মহানগর যুবদল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী। আগামী দিনে দেশ পুনর্গঠনে যুবদল রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, যুবসমাজ যেকোনো দেশের শক্তি ও সম্ভাবনার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে পারলে যুবদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর ৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবগঠিত সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেনকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট মুরব্বি মাহবুবুর রহমান মনতাজের সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি ও মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবগঠিত সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মির্জা মোঃ সম্রাট হোসেন ৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের এই ভালোবাসা, আন্তরিকতা ও সম্মান তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। এই সংবর্ধনা তাঁর কাছে শুধু সম্মাননা নয়, বরং সংগঠন ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, সিলেট মহানগর যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই সংগঠনের মূল শক্তি। তাই তাঁদের মতামত, প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দেওয়া হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও সুদৃঢ় করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী যুবদল গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যুবদলকে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, মহানগর বিএনপির উপদেষ্টা শামসুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক খসরু জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক সাইদুর রহমান বুধুরী, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিয়ামত এলাহি, ১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুজাহিদ খাঁন গুলশান,আজমল আহমদ, তাজউদ্দিন ,জশিম উদ্দীন হানিফ আহমদ চৌধুরী,কয়েছ আহমদ ,শফিক আহমদ ,শামছুর রহমান তুতা, বিশিষ্ট মুরব্বির মহমুদ হক, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় লাল ধর, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, খালেদ আহমদ, জেলা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ দিলাজ আহমদ, মোঃ নুর উদ্দিন খাঁন হাসান, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ হাসান, মকসুদুল করিম ইমন, কাওছার হোসেন খান, মাফুজুল করিম শিপলু, জেলা সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, হোসেন আহমেদ, রেজাউল হাসান মাসুম, রিপন চৌধুরী, মোঃ হোসেনুর রহমান রিজভী, বাবর আহমদ, কোতোয়ালী থানা কৃষকদলের সভাপতি আব্দুর রহিম মতছির, মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সাবেক ক্রীড়া সম্পাদক এ কিউ এম শাহরীয়ার জালালী কাইজার, সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয় সম্পাদক রুমন আহমদ, সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক রাসেল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইম আলী কাইয়ুম, এস এম সেফুল, মেহরাজ ভূইয়া পলাশ, মোঃ আশরাফ হোসেন সুহেব, মোঃ আবুল কালাম, শফি উদ্দিন, শিবলু জামান, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর যুবদলের সাবেক সহ কোষাধ্যক্ষ মোঃ সাদ্দাম, আফজল হোসেন, সাবেক সহ প্রচার সম্পাদক মহফিজুর রহমান তানভীর, সাবেক সহ-ত্রান সম্পাদক জুনেদ আহমদ, সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলেক আহমদ, লায়েক আহমদ, সাবেক জেলা সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সুহেব আহমদ চৌধুরী শুভ, মহানগরের সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রনি মিয়া,সাবেক সহ বন ও পরিবেশ বিষয় সম্পাদক ফাইয়াজ আলম, সাবেক সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা জাবেদ আহমদ, আশরাফুল ইসলাম অপু, আশিক নুর, ভূলন কান্তি তালুকদার, সামি সাদিক, আব্দুল গফফার শান্ত, আলমাস আলী, ইউসুব হোসেন, হামিদুর রহমান সুমন, শাকিল আহমদ, সাহেল রহমান, মোঃ রনি হোসেন, ১০নং ওয়ার্ড যুবদল নেতা শহিদুল হক, ৪০নং ওয়ার্ড যুবদল নেতা নাহিদ আহমদ, ৪১নং ওয়ার্ড যুবদল নেতা ইমরান আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ ৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



