Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Homeরাজনীতিযুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার, উচ্ছ্বসিত রাণীশংকৈল-পীরগঞ্জবাসী।

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কামাল আনোয়ার, উচ্ছ্বসিত রাণীশংকৈল-পীরগঞ্জবাসী।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। নতুন এ দায়িত্ব পাওয়ার খবরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ -পীরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ২ নম্বর সহ-সভাপতি পদে মনোনীত করায় আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।” দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কামাল আনোয়ার আহাম্মদ তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। ছাত্রদলের রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে তিনি যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, সংগ্রাম ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি নেতাকর্মীদের কাছে আলোচিত ও আস্থার প্রতীক হয়ে ওঠেন।

নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পাওয়াকে কামাল আনোয়ার আহাম্মদের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন তার অনুসারীরা। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ -পীরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট করছেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: