Sunday, July 26, 2026
Sunday, July 26, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাজধানীতে বাসের ধাক্কায় ডিমলার সন্তান রাইড শেয়ারিং চালক নিহত, আটক ২।

রাজধানীতে বাসের ধাক্কায় ডিমলার সন্তান রাইড শেয়ারিং চালক নিহত, আটক ২।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

রাজধানী মিরপুরের শেওড়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক প্রাণ হারিয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে সাড়ে ১১টার সময়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত যুবকের নাম সবুজ রহমান, যিনি ৩৩ বছর বয়সী। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার নটাবাড়ির মশিউর রহমানের সন্তান। সবুজ শ্যামলী এলাকায় বসবাস করতেন এবং রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। সবুজের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান, যুবকটি মগবাজার যাওয়ার পথে হিমাচল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এর ফলে তিনি গুরুতর আহত হন। পরে, তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক এ বিষয়ে বলেন, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: