Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Homeসারা বাংলারাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যাপক মনিরুজ্জামান মনি,পৌর প্রকৌশলী জাবেদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিকসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: