Saturday, October 24, 2026
Saturday, October 24, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈল উন্নয়ন ফোরামের আয়োজনে রাণীসাগরে বৃক্ষ রোপণ।

রাণীশংকৈল উন্নয়ন ফোরামের আয়োজনে রাণীসাগরে বৃক্ষ রোপণ।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা উন্নয়ন ফোরাম ও শুভ শক্তি ইউনিটের অর্থায়নে উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘী প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজ ইশরাত জাহান । শুভ শক্তি ইউনিটের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, ছাত্রদল নেতা লেমন, শুভ শক্তি ইউনিটের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ ইশরাত জাহান বলেন, এই ঐতিহ্যবাহী রামরাই দিঘিরপাড়ে সর্বপ্রথম ২০০২ সালে লিচু গাছ রোপণ করেছিলেন আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণার ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুভ শক্তি ইউনিটের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, জনস্বার্থে আমরা রাণীশংকৈল উপজেলাকে সবুজে আলোকিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে প্রথম ধাপে ২০০টি কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি।

পরবর্তীতে এখানে কিছু ফলের গাছও রোপণ করা হবে। এসব গাছ বড় হলে দিঘির সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে এবং পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। ঐতিহাসিক এই দিঘির সৌন্দর্য রক্ষা ও পরিবেশের সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: