Monday, June 1, 2026
Monday, June 1, 2026
Homeরাজনীতিশহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বাদ আসর বিশ্বনাথ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য গুমের শিকার এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, কাওছার খান, আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো: ফারুক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিএনপি নেতা মোমিন খান মুন্না, জসিম উদ্দিন জুনেদ, শহীদ আহমদ মেম্বার, জলাল আহমদ, শাহ গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামান, শ্রমিক দল নেতা মাসুক আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত শেষ হয়।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: