Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Homeসারা বাংলাশিক্ষা নিয়ে ইংলিশ মিডিয়াম ছাত্র ছাত্রীদের শ্রেষ্ঠত্ব উদযাপন।

শিক্ষা নিয়ে ইংলিশ মিডিয়াম ছাত্র ছাত্রীদের শ্রেষ্ঠত্ব উদযাপন।

এডেক্সেল, বৃটিশ কাউন্সিলের আইজিসিএসই ও লেভেলের পরিক্ষা শেষ হওয়ায়, এডভান্স লেভেল শুরু করার লক্ষে ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীদের শ্রেষ্টত্ব উদযাপন অনুষ্ঠান হয়েছে।

শনিবার ২০ জুন সিলেটের এয়ারপোর্টস্হ উইলস বাই সিলসিলায় পাই টিউটিরিয়ালের কর্ণধার রাহুল পিডি সরকার, সালেহ, জিহাদ আহমদ, নুর হায়াত খান সহ অন্যান্য টিচারদের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষা ব্যায় কমিয়ে এই আধুনিক শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশের চলমান বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সনের সিলেবাসকে দেশ ও জাতির স্বার্থে আরো যুগোপযোগী করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বৈশ্বিক চ্যালেন্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে ইংলিশ মিডিয়ামের এই আধুনিক শিক্ষায় আরো ব্যাপক হারে সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়।

সেলিব্রেটিং এক্সলেন্স অনুষ্ঠানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মিশকাত চৌধুরী, জিসান, মারিয়া, ফাতমা, ফরহাদ, জাহেদ সহ অন্যান ছাত্র ছাত্রীরা অংশ নেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: