Tuesday, October 6, 2026
Tuesday, October 6, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জের আম যাবে স্পেন-ফ্রান্সে, ব্যবসায়ী-সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জানালেন আরিফ উদ্দিন ইতি।

শিবগঞ্জের আম যাবে স্পেন-ফ্রান্সে, ব্যবসায়ী-সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জানালেন আরিফ উদ্দিন ইতি।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

এ সময় তিনি বলেন, সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির সম্ভাব্যতা এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছেন। পোশাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য ও আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন।

শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম ও বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ অন্যরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: