
শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুমূর্ষু রোগীদের আর্থিক সাহায্য প্রদান, বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৮ অক্টোবর (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ এর সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার পাশে ও ফাঁকা স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এসব কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাঃ মুসলিম উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাঃ শরিফুল ইসলাম শিমুল, উপজেলা যুবদলের নির্বাহী সদস্য প্রভাষক মামুনুর রশিদসহ উপজেলা ও পৌর যুবদলের।



