
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই স্লোগান কে সামনে রেখে সাবেক এমপি তুহিনের নির্দেশে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। মঙ্গলবার ২০ (অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সাবেক এমপি জননেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ শুভেচ্ছা বিনিময় করে স্বল্প পরিসরে আর্থিক অনুদান প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা সদর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, নাউতারা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার। এছাড়া উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিএনপি সরকারের প্রশংসা করে মনোয়ার হোসেন বলেন শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডম গুলির মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল অতএব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে মানবিক কাজ করতে হবে এবং প্রিয় নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে আমরা সমাজ থেকে মাদকমুক্ত করতে চাই ও সমাজে সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার ক্ষেত্রে মাদক জুয়া এবং অন্যান্য অপরাধ সমাজ থেকে মুক্ত করার জন্য তরুণদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন মাদকের ভয়ংকর আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে হলে আইনের কঠোর প্রয়োগ এর পাশাপাশি মাদকবিরোধী গণসচেতনতা ও সামাজিক আন্দোলনের প্রয়োজন। এজন্য দল-মত নির্বিশেষে সমাজের সব মানুষকে মাদকবিরোধী আন্দোলনে শরিক হতে হবে ও কোন এলাকায় মাদকের আখড়া বলে বিবেচিত হলে তা ধ্বংসকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে তবেই একটি মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।



