Friday, July 31, 2026
Friday, July 31, 2026
Homeবিশেষ প্রতিবেদনসিঙ্গাপুরে স্ট্রোক করে ডিমলার সন্তান রব্বানীর মৃত্যু, অবশেষে দেশে ফিরলেন লাশ।

সিঙ্গাপুরে স্ট্রোক করে ডিমলার সন্তান রব্বানীর মৃত্যু, অবশেষে দেশে ফিরলেন লাশ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই বারোবিশা নিবাসী আবুল কাশেম (বুদ্দু) মিয়ার বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী গোলাম রব্বানী গত ২৬ জুলাই, রোজ রবিবার সিঙ্গাপুরে স্ট্রোক করে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী গোলাম রব্বানীর মরদেহ ৩০শে জুলাই রাতে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটি পৌছায়। এর আগে সিঙ্গাপুর প্রবাসীরা গোলাম রাব্বানীর জানাজা নামাজ আদায় করেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সেই দোয়া কামনা করে সিঙ্গাপুর প্রবাসীরা।

মরহুমের জানাজার নামাজ আজ ৩১শে জুলাই রোজ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে ছাতনাই বারোবিশা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং সকল মুসলিমদের মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা হইলো।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: