Monday, May 4, 2026
Monday, May 4, 2026
Homeজাতীয়সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সামনে উশু প্রদর্শন করে প্রশংসিত রিফাত।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সামনে উশু প্রদর্শন করে প্রশংসিত রিফাত।

সিলেটের কৃতি উশু খেলোয়াড় মোঃ রিফাত হোসেন তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। গত শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উশু (মার্শাল আর্ট) প্রদর্শন করে উপস্থিত সকলের মন জয় করে নেয় সে।
অনুষ্ঠানে রিফাতের লাঠি খেলা দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সামনে এই বীরত্বপূর্ণ প্রদর্শনী রিফাত হোসেনের মার্শাল আর্ট জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে।
মোঃ রিফাত হোসেন সিলেটের স্বনামধন্য উশু প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। আনোয়ার হোসেন একাধারে আন্তর্জাতিক উশু কোচ, বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দলের কোচ, সিলেট জেলা নতুন কুঁড়ি স্পোর্টস-এর উশু ডিসিপ্লিন-এর আহবায়ক, চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক।
ছেলের এই অনন্য অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পিতা আনোয়ার হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রিফাত ভবিষ্যতে তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জাতির মুখ আরও উজ্জ্বল করবে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: