Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনএতিম শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ডিমলা উপজেলা...

এতিম শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ডিমলা উপজেলা প্রশাসন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা
উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরানুজ্জামানের
নির্দেশনায় শৈত্যপ্রবাহে জনজীবনকে স্বস্তি দিতে ২৭ ডিসেম্বর রাতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টুনিরহাট, খগার হাট সহ বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষ এবং এতিম শিশুদের মাঝে উপজেলা প্রশাসন ডিমলা এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, ডিমলার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে শীতার্ত মানুষের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গভীর রাতে সরাসরি প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে কম্বল বিতরণ করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্টে না থাকে এটাই আমাদের লক্ষ্য। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতকাল জুড়ে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ প্রশংসা করে বলেন, হাড় কাঁপানো শীতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ বিশেষ করে এতিম শিশু ও অসহায় মানুষরা এই সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।
এবং ডিমলা উপজেলা প্রশাসন ডিমলার পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়ে বলা হয়, আসুন, আমরা সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই এবং মানবিক দায়িত্ব পালনে সবাই আমারা এগিয়ে আসি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: