Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিসুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুজাম্মিল হকের মতবিনিময় ‘ইসলামী মূল্যবোধ ও...

সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুজাম্মিল হকের মতবিনিময় ‘ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই’।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ও মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকার ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান। তিনি বলেন, দেশ, ইসলাম ও মানুষের অধিকার রক্ষায় ১০ দলীয় জোট সবসময় আপসহীন। সুনামগঞ্জ-১ আসনের জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের মানুষের সমর্থনে এই আসনে বিজয়ের মাধ্যমে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত করা হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আমি আপনাদের খাদেম হয়ে কাজ করতে চাই।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জ-১ আসনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় মাওলানা মুজাম্মিল হক তালুকদার একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাঈনুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মাওলানা আলী হুসাইন খান রাগুবী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ নাছির উদ্দিন, ক্বারী মাওলানা সৈয়দ আরমান নূর পীর, মাস্টার সৈয়দ মুস্তাফিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সৈয়দ মনির উদ্দিন ও মাওলানা মনির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: