
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
‘সাম্য ও সমতায় দেশ, গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি রেলি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান চেয়ারম্যান, কালব শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ কাদের, এছাড়া বক্তব্য দেন ডিমলা উপজেলার সমবায় সমিতি সভাপতি, সম্পাদক, উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও কর্মকর্তা সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়, পুরস্কারপ্রাপ্ত সমিতিগুলো মধ্যে সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার নিচ্ছেন গোলাম রব্বানী প্রধান চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


