Saturday, November 7, 2026
Saturday, November 7, 2026
Homeসারা বাংলাডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ।

ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) সহকারী প্রোগ্রামার মো. শাহ্‌নুর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য অধ্যাপিকা সেতারা সুলতান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ কাদের, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, উপজেলা ছাত্রনেতা রাসেল, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমনসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং সাংস্কৃতিক শিল্পী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া তাবাসসুম রাফা সহ বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য