
তারেক রহমানের জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।তারেক রহমানের সিলেট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করা দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই। যেখানে ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্যদিয়ে যেতে হবে না উল্লেখ করে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেন জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করতে হবে। ধ্বংশ হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্হার প্রতি জনগণের আস্হা অর্জন একটি বড় চ্যালেন্জ। বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।
আজ ২১ জানুয়ারি বুধবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফলে মাঠ দেখতে গিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে কর্মি সমর্থকদের উজ্জীবিত করতে তাদের উদ্যোশ্যে এ কথা বলেন।



