Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিডিমলায় পেশাজীবীদের সঙ্গে সংসদ সদস্য পদপ্রার্থী ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির মতবিনিময়।

ডিমলায় পেশাজীবীদের সঙ্গে সংসদ সদস্য পদপ্রার্থী ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির মতবিনিময়।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর চেয়ারম্যান ও নীলফামারী–১ (ডিমলা-ডোমার) আসনের গাভী মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী জেবেল রহমান গানি ডিমলা উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি পেশাজীবীদের মতামত শোনেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলবসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ ন্যাপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণের সমর্থনে ন্যাপ আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: