Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeবিশেষ প্রতিবেদনভোলাবোরহানউদ্দিনে ৭ মাসের গাভিন গরু চুরি করে জবাই।

ভোলাবোরহানউদ্দিনে ৭ মাসের গাভিন গরু চুরি করে জবাই।

‎বাগান থেকে উদ্ধার মাথা-চামড়া, দিশেহারা ভুক্তভোগী পরিবার।

‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে একটি ৭ মাসের গাভিন গরু চুরি করে বাড়ির পাশের বাগানে নিয়ে জবাই করার অভিযোগ উঠেছে। জবাইয়ের পর দুর্বৃত্তরা গরুর মাংস নিয়ে গেলেও ঘটনাস্থলে গরুর মাথা, চামড়া, পা ও পেটের অংশ বিশেষ ফেলে যায়।

‎ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, তিনি প্রতিদিন কাজ শেষে রাত প্রায় ১১টার দিকে বাড়ি ফেরেন। তবে গতকাল রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে ফিরে গরুর দেখাশোনা করতে গিয়ে দেখতে পান তার গাভিন গরুটি নেই। এরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাননি।

‎তিনি আরও বলেন, “আজ সকালে লোকমুখে শুনতে পাই বাড়ির পাশের এক বাগানে একটি গরু জবাই করা হয়েছে। সেখানে গিয়ে দেখি সেটি আমার গরু। দৃশ্য দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি।”

‎ভুক্তভোগীর স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই গরুর দুধ বিক্রি করেই আমার সন্তানের লেখাপড়ার খরচ চালাই। গরুর পেছনে সময় দিতে গিয়ে অনেক সময় বাচ্চাদের ঠিকমতো দেখাশোনাও করতে পারি না। এখন গরুটা না থাকলে আমার সংসার চলবে কীভাবে?” এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

‎এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: