Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Homeরাজনীতিমুকতাদিরের প্রচারনায় মাহবুব চৌধুরী,,, এ নির্বাচন গনতন্ত্র, জনগণের শাসন কায়েম ও...

মুকতাদিরের প্রচারনায় মাহবুব চৌধুরী,,, এ নির্বাচন গনতন্ত্র, জনগণের শাসন কায়েম ও দেশ গড়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদির পক্ষে গণসংযোগ করছেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

এ সময় মাহবুব চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে। খন্দকার আব্দুল মুকতাদির দীর্ঘদিন ধরে এ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন, বিজয়ী হলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সিলেটকে বাসযোগ্য আধুনিক নিরাপদ করে গড়ে তুলবেন।

জনসংযোগকালে তিনি আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে। বিএনপি সেই সরকার গঠন করতে চায় যারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে। বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমান বাংলাদেশকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ।

বুধবার সকালে সিলেট ১ আসনের সৈয়দ মুগনী আবাসিক এলাকা, লিচুবাগান সহ বিভিন্ন জায়েগায় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান ও খন্দকার আব্দুল মুকতাদিরের লিফলেট তুলে দেন।
এ সময় আরো ছিলেন স্হানীয় সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনহার আহমদ, স্হানীয় মুরব্বি লায়েকুজ্জামান, ফাতেহ নুর, সুলতান গাজী, সিলেট মহানগর বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ প্রমূখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: