
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি জমিয়ত জোট প্রার্থী আফেন্দীর খেজুর গাছ মার্কার জনপ্রিয়তা ততই বাড়ছে। ফলে চারদিকে উৎসাহ উদ্দীপনা, মানুষের ঢল নির্বাচনি প্রচারণা জমে উঠেছে জনসমুদ্রে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে খেজুর গাছ মার্কার বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে নেতৃত্ব দেন বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জননন্দিত আলেম ও ত্যাগী নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। মিছিলটি ডোমার উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডিমলা উপজেলার প্রধান সড়কগুলোতে অগ্রসর হয়। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ খেজুর গাছ মার্কার ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে খেজুর গাছের জয় হোক, ইসলামী মূল্যবোধের বিজয় চাই, জননেতা আফেন্দী সাহেব এগিয়ে চলো এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী) বলেন, এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফের রাজনীতি চায়। আমি নির্বাচিত হলে ডোমার–ডিমলার প্রতিটি মানুষের অধিকার আদায়ে কাজ করব, ইনশাআল্লাহ। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, খেজুর গাছ মার্কার প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দিন দিন বাড়ছে। এবং সকল ধর্মপ্রাণ জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষ এই প্রতীককে ঘিরে আশার আলো দেখছে।



