Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Homeজাতীয়ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৮ মার্চ ২০২৬) উপলক্ষে নীলফামারীর ডিমলা,
উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রওশন কবির। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ডিমলা উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুজ্জামান বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের মতো সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলতে হবে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, সকল অপকর্ম প্রতিহত করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: