Monday, March 9, 2026
Monday, March 9, 2026
Homeরাজনীতিডিমলায় ব্যবসায়ীদের আয়োজনে নীলফামারী ১ আসনের নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা।

ডিমলায় ব্যবসায়ীদের আয়োজনে নীলফামারী ১ আসনের নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজার ব্যবসায়ীদের আয়োজনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, উপজেলা ওয়ার্ড ও কর্মপরিষদ সদস্য মাওলানা তানভীরুর রহমান এবং ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এবং তিস্তা রক্ষায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, তিস্তা নদী-র তলদেশ থেকে ভারী মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, যা পরিবেশ ও এলাকার জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: