Saturday, March 14, 2026
Saturday, March 14, 2026
Homeরাজনীতিচাঁপাইনবাবগঞ্জে সুহৃদদের উদ্যোগে ২’শতাধিক অস্বচ্ছল ব্যক্তি পেলেন শেলাই মেশিন সহ ঈদ উপহার।

চাঁপাইনবাবগঞ্জে সুহৃদদের উদ্যোগে ২’শতাধিক অস্বচ্ছল ব্যক্তি পেলেন শেলাই মেশিন সহ ঈদ উপহার।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জ পৌর এলাকার দারে দারে ঘুরছেন দৃষ্টিহীন সেরাজুল ইসলাম। লাঠির সহায়তায় বাজারের বিভিন্ন দোকানগুলোতে ঘুরে যা পান তা দিয়েই চলে যায় ৩ জনের সংসার।শনিবার দুপুরে হঠাৎ তাকে চাল সহ ৮ পদেও খাদ্যসামগ্রী তুলে দেয়া হলে তিনি উচ্ছাস প্রকাশ কওে বলেন, হাঁমাকে(আমাকে) তো কেউ ডাকেনা।কোন ভিজিএফ কার্ডও দেয়না।মানুষের দুয়ারে(দ্বারে) দুয়ারে ঘুরে যা পায় তা দিয়েই এক সন্তান ও স্বামী স্ত্রীর চলে যায়।আজ সেমাই চিনি পাইনু(পেলাম) খুব ভাল লাগছে। এ সময় তার চোখে আনন্দে পানি চলে আসে।
শনিবার(১৪ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ের মিলনায়তনে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব উপহার পেয়ে উপজেলার কমলাকান্তপুর গ্রামের সেরাজুল ইসলাম এমন মন্তব্য করেন।

শুধু সেরাজুল নয় একই ধরনের মন্তব্য করেন আরও দুই দৃষ্টি প্রতিবন্ধী নয়ালাভাঙ্গা গ্রামের আরিফ ও পিঠালিতলা গ্রামের বাবুল।

সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির প্রধান সম্বনয়ক এ কে এস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশিক আহম্মেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি)তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আলহাজ¦ মো: আকবর হোসেন, শিল্প ও বনিক সমিতির সভাপতি আলহাজ¦ মো: ইউসুফ আলী,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফুল আলম রশিদ,পৌর জামায়াত সেক্রেটারী আব্দুর রোউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন,শিবগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক আতিক ইসলাম সিকো,সুশাসনের জন্য নাগরিক(সুজনের ) দপ্তর সম্পাদক সাইমুম সাদাব,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম মহিউদ্দিন সহ অন্যান্য সুহৃদরা অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগীতা করেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধি,দৃষ্টিহীন এবং দরিদ্র অসহায় ১শ ৯৯ জন গরিবদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,আটা,লাচ্চা সেমাই,দুদ সহ ৮ পদের খাদ্য সামগ্রী এবং একজন অসহায় নারীকে স্বাবলম্বী হবার জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: