Wednesday, September 30, 2026
Wednesday, September 30, 2026
Homeসারা বাংলানারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে আলোচনা সভা।

নারী ও কন্যাশিশুর সুরক্ষায় রাণীশংকৈলে আলোচনা সভা।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

‘নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালি, সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের আয়োজনে এবং জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ার পাশাপাশি শৈশব থেকেই তাদের নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: