
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) নির্বাচনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) সমর্থিত হলুদ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত ১২ (নভেম্বর)-২০২৬’ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপিপন্থী হলুদ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে।
নির্বাচনের ফলাফল ও শুভেচ্ছা বার্তা, বিজয়ের ব্যবধান: নির্বাচনে বিএনপি মনোনীত হলুদ প্যানেল প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।
নীলফামারী জেলা বিএনপির শুভেচ্ছা: এই জয়ের পর নীলফামারী জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয়ীদের প্রতি শুভেচ্ছা জানান। বিশেষ করে নীলফামারীর কৃতি সন্তান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এবং বাংলাদেশ এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সহ বিজয়ী সকল প্রার্থীকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের সাধারণ সম্পাদক ও নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম কালু, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, ডিমলা উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিকসহ নীলফামারী জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীরা।
বিজয় উল্লাস: ফলাফল ঘোষণার পর থেকে নীলফামারী জেলা বিএনপি এবং স্থানীয় মিডিয়া সেলগুলোর মাধ্যমে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করা হয়।


