Thursday, March 19, 2026
Thursday, March 19, 2026
Homeসম্পাদকীয়বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ‎।

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ‎।

‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সদর রোডস্থ এএফসি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজনের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। তাঁর সম্মতি জ্ঞাপনের মাধ্যমেই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। তিনি বলেন, “এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের এক মিলনমেলা। সাংবাদিকদের উচিত সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। একটি ছোট এলাকায় এতগুলো সাংবাদিক সংগঠনের প্রয়োজন নেই। আপনারাই সমাজের দর্পণ—সমাজের অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা তুলে ধরাই আপনাদের মূল দায়িত্ব।”

‎তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আজ এখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ঈদকে সামনে রেখে রাষ্ট্রীয় কাজে দৌলতখানে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তাঁকে প্রধান অতিথি করায় এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর, পৌর বিএনপির সহ-সভাপতি ইউসুফ হোসেন বাচ্চু, আ. রব হাওলাদার, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু ও বাছেদ আলম বাচ্চু, ওলামাদল উপজেলা সভাপতি কাজী রবিউল ইসলাম, পৌর ওলামাদল সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর যুবদল সভাপতি হেলালউদ্দিন মুন্সী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলম খান হৃদয়সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুধীজন।

‎দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরবর্তীতে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: