Monday, April 6, 2026
Monday, April 6, 2026
Homeসম্পাদকীয়নীলফামারী প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।

নীলফামারী প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পেয়ে এ,বি,এম মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) ও হাসান রাব্বী প্রধান (আরটিভি), এবং সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সমান ভোটে জয়ী ওই দুই প্রার্থী এক বছর করে দায়িত্ব পালন করবেন। নির্বাচন শেষে আজ সন্ধ্যায় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম ওই ফলাফল ঘোষণা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি চারটি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক), মোস্তাফিজুর রহমান সবুজ ( সাপ্তাহিক নীল চোখ), যুগ্ন সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ (দিনকাল) আব্দুর রশিদ শাহ ( নিউজ ২৪), দপ্তর সম্পাদক পদে এম আর চৌধুরী রাজু (ডেইলী সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বানিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন, মীর মাহমুদুল হাসান আস্তাক ( প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল ( নীলকথা), সাদেকুর রহমান স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব), আলী সাদ্দাম (সিএন বাংলা)।
কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে সোমবার ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুটি পদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন), তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রেসক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন সদস্য ভোট প্রদান করেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: