
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান তিনি ডিমলা উপজেলায় যোগদানের পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে জনসেবা এবং দায়িত্বপালন করায় জাতীয় ছাত্রশক্তি ডিমলা পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, মীর হাসান আল বান্না উপজেলা কৃষি কর্মকর্তা, ও ডিমলা উপজেলার জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো: তুষার ইমরান (আহ্বায়ক) মো: ওমর ফারুক(সদস্য সচিব) মো: সাজ্জাদ হোসেন সৌম(সিনিয়র যুগ্ম সদস্য সচিব) মোঃ সেলিম হোসেন (যুগ্ম আহ্বায়ক)মোঃ কাওছার ইভান (যুগ্ম আহ্বায়ক), মিরাজ হোসেন (সিনিয়র যুগ্ম আহবায়ক) এবং মোঃ মনিরুজ্জামান মুন্না (সিনিয়ার যুগ্ম সদস্য সচিবসহ অনেকেই। ডিমলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইমরানুজ্জামান, জনগণের বিপদে-আপদে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডিমলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকাসহ বাল্যবিবাহ, মাদক, অবৈধ বালু উত্তোলন ও অসাধু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবদান রাখছে তিনি।
তার ব্যবহার, আচার-আচরণে এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও এতিমখানাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। পৃথিবীতে কিছু মানুষ রয়েছেন, যারা সর্বদা পরোপকারে ব্যস্ত থাকেন। অন্যের দুঃখে যারা সর্বদা ব্যথিত হন। উপজেলা নির্বাহী অফিসার
মো: ইমরানুজ্জামান, কখনো নিজের সুখের জন্য কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াননি। ডিমলা উপজেলার গরিব-দুঃখী মানুষের জন্য তার চেম্বার ছিল উন্মুক্ত। সাধারণ মানুষজন বিভিন্ন সমস্যা নিয়ে নির্বাহী অফিসারের চেম্বারে গিয়ে কথা বলেন। এজন্য তিনি ডিমলায় ব্যাপক সুনাম অর্জন করেন। তিনি একজন সাদা মনের মানুষ। তিনি শিক্ষা খাতে আমূল পরিবর্তন করেছেন। ডিমলা উপজেলার অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসায় লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে সভা-সমাবেশ করেন তিনি।
উপজেলার নাগরিকগণ বলেন, ডিমলায় অনেক নির্বাহী অফিসার এসেছেন, কিন্তু মো: ইমরানুজ্জামানের মতো ভালো অফিসার দেখিনি। তিনি ডিমলা উপজেলায় খেলাধুলা, সংগীত, স্কাউট শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। তিনি ডিমলা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর রাস্তা-ঘাট ও পরিচ্ছন্নতায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শীতকালীন সময়ে তিনি রাস্তায় ও এতিমখানা মাদ্রাসায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।



