Thursday, April 30, 2026
Thursday, April 30, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০।

শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানী তেল নেওয়া ঘটনায় বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে দাদনচক হল মোড়ে মির্জা ফিলিং স্টেশন এলাকায় ১২ রশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে দাদনচক ফিলিং স্টেশনে জ্বালানী তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাররশিয়া গ্রামের এক যুবকের সাথে দাদনচক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরের দিন মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বুধবার রাতে দাদনচক গ্রামের আজিজুল হক নামে এক কৃষক বাররশিয়া মাঠে ধানেরর জমিতে সেচ দিতে গেলে বাররশিয়া গ্রামের লোকজন আটকে রাখে। এর জের ধরে বুধবার সকাল আটটার দিকে মনাকষা- শিবগঞ্জ মেইন রোডের ওপর বাররশিয়া ও দাদনচক মাঝামাঝিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় গুরুতর দুইজন সহ মোট ১০জন বহত হয়। গুরুতর আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। ,বাকীগুলো স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয। এ সময় দাদনচক হল মোড়ে কয়েকটি দোকানঘর ভাংচুর ও লুটপাট হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলি জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করি এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আজ বুধবার বিকালে উভয় পক্ষের ছয় করে প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। পুলিশ সুপার ইয়াসিন আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান সংবাদ পেয়ে দ্রুত সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যসপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাকা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আজ বুদবার বিকালে উভয় পক্ষের ছয় জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে। আসলেই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: