Tuesday, May 5, 2026
Tuesday, May 5, 2026
Homeসম্পাদকীয়দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ।

ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৪ মে) সকালে নগরীর দক্ষিণ সুরমার মৌবন সুপার মার্কেটের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদ্য সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক শরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আবুল হাছিব, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শেষে ক্লাব সদস্য তাজুল ইসলাম বাঙ্গালীর মাগফেরাত ও ক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজ রহমান সহ সকল সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: