
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:
শিবগঞ্জে অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা। তবে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা বলছেন প্রায় আট লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০মে রাতে দূর্লভপুর ইউনিয়নের জগনাথপুর ফুলদিয়াড়ী গ্রামের গাজলুর রহমানের ছেলে সফিকুর রহমানের বাড়িতে। বাড়ির মালিক সফিকুর রহমান ও দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো: আজম আলি জানান গতরাত সাড়ে নয়টার দিকে বিদ্যুতের শক সার্কিট হতে আগুনের সূত্র পাত হয়ে মুহুর্ত্তের মধ্যে বাড়ির চারটি ঘর,ঘরের সমস্ত আসবাবপত্র,দুইটি গরু,কয়েকটি ছাগল ও হাঁসমুরগী পুড়ে ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো: মতিউর রহমান জানান ,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। প্রায় আট লাখ টাকা মালামাল উদ্ধার করেছি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকার । আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুতের শক সার্কিট হতে। ১১ মে দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডিল ঢেউ টিন,নগদ ছয় হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেছেন এবং সার্বিক সহযোগিতার করার আশ্বাস দেন। সময় উপস্থিত ছিলেন দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো: আজম আলি,সংশ্লিষ্ট ইউপি সদস্য সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।



